নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ডিআই অফিস অভিযান ঘিরে পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন এসএফআই সদস্যরা। বুধবার দুপুরে এসএফআইয়ের নেতা-কর্মীরা মিছিল করে বহরমপুর শিক্ষা ভবনে আসেন। গেটে পাহারায় থাকা পুলিস কর্মীদের ধাক্কা দিয়ে সরিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসের ভিতরে ঢুকে যায় বাম ছাত্র-যুবরা। সেখানে গিয়ে ডিআইয়ের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। কিছুক্ষণ পর পুলিস তাঁদের বাইরে বের করে দেয়। শিক্ষা ভবনের সামনে বসে পড়ে ক্রমাগত স্লোগান দিতে থাকেন ছাত্রছাত্রীরা।
Advertisement
এসএফআইয়ের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শুভম রায়চৌধুরী বলেন, ট্যাবের টাকা নিয়ে দুর্নীতির জবাব রাজ্য সরকারকে দিতে হবে। সে জন্য আমরা ডিআই অফিস অভিযান করেছি। কেন ছাত্রছাত্রীদের তথ্য সরকারি পোর্টাল থেকে বাইরে গেল? পুলিস বাধা দেওয়া সত্ত্বেও আমরা ডিআই অফিসের ভিতরে ঢুকেছি। ডিআইয়ের কাছে আমাদের দাবি পেশ করেছি।



