নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ছাগল চুরির অভিযোগে এক ব্যক্তিকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে গণধোলাই দিল জনতা। শনিবার দুপুরে বহরমপুর রাজ্য সড়কের ধারে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা জানান, কুদবাপুকুর এলাকায় ছাগল চুরির সময় ওই ব্যক্তিকে হাতেনাতে ধরা হয়। এরপরই তাকে গণধোলাই দেওয়া হয়। যদিও ওই ব্যক্তি ছাগল চুরির অভিযোগ অস্বীকার করেছে। পুলিস জানিয়েছে, অভিযুক্তকে পাকড়াও করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।



