Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে বাইক ও টোটোর মধ্যে সংঘর্ষে এবার ভাইপোর মৃত্যু

বহরমপুরে বাইক ও টোটোর মধ্যে সংঘর্ষে এবার ভাইপোর মৃত্যু
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বহরমপুর: বাইক-টোটোর মুখোমুখি সংঘর্ষে কাকার মৃত্যুর তিনদিন পর এবার ভাইপোরও মৃত্যু হল। সোমবার রাতে বহরমপুরের এক নার্সিংহোমে ওই যুবকের মৃত্যু হয়। মৃতের নাম প্রীতম বাহালিয়া(২১)। তাঁর বাড়ি ভগবানগোলা থানার দয়ানগরের বাহালিয়াপাড়ায়। ওই ঘটনায় জখম টোটোর দুই যাত্রী এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।
গত ১৩ ফেব্রুয়ারি ভাইপোকে বাইকের পিছনের সিটে বসিয়ে জিয়াগঞ্জ যাচ্ছিলেন প্রতাপ বাহালিয়া। বহরমপুর-ভগবানগোলা রাজ্য সড়কের উপর গোবরা মোড়ে একটি টোটোর সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর জখম চারজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। পরদিন সন্ধ্যায় প্রতাপবাবুর মৃত্যু হয়। প্রীতমকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। সোমবার রাতে সেখানেই মৃত্যু হয় প্রীতমের। মৃতের আত্মীয় অসিত রায় বলেন, টোটো চালকের ভুলেই দু’জনের প্রাণ গেল।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ