Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে বাইক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

বহরমপুরে বাইক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: মামার বাড়ি যাওয়ার পথে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃতের নাম ঝন্টু সর্দার(১৭)। ভাইফোঁটার দিন বহরমপুর-জলঙ্গি রাজ্য সড়কের কুদবাপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সোমবার রাতে বহরমপুরের একটি নার্সিংহোমে ওই কিশোরের মৃত্যু হয়।
Advertisement
ঝন্টুর বাড়ি সাগরপাড়া থানার দেবীপুরে। কিন্তু সে বহরমপুর থানার হাতিনগরে মামার বাড়িতে থাকত। নিজের বাড়িতে ভাইফোঁটা নিয়ে আবার মামার বাড়ি ফেরার পথে সে দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল। পরিবারের সদস্যরা জানান, ঝন্টু তার কাকার বাইক নিয়ে মামার বাড়ি ফিরছিল। কুদবাপুকুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের উপর ডিভাইডারে ধাক্কা মারে। স্থানীয়রা তাকে গুরুতর জখম অবস্থায় ডোমকল সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে বহরমপুরের এক নার্সিংহোমে ভর্তি করেন। মৃতের মামা মন্টু পাহাড়িয়া বলেন, কাকার বাইক চেয়ে নিয়ে আসছিল। দুপুরে পথেই দুর্ঘটনা ঘটে।
সম্পর্কিত সংবাদ