Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে ভুয়ো ভোটার কার্ড নিয়ে সরব বিজেপি নেতা

বহরমপুরে ভুয়ো ভোটার কার্ড নিয়ে সরব বিজেপি নেতা
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ভুয়ো ভোটার কার্ড নিয়ে এবার পাল্টা সরব হলেন বহরমপুরের বিজেপি সভাপতি শাখারব সরকার। শনিবার সাংবাদিক সম্মেলন করে তিনি অভিযোগ করেন বহরমপুর বিধানসভায় সনাতনী হিন্দু এবং বিজেপির ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। পাল্টা তৃণমূলের দাবি, মিথ্যা অভিযোগ না তুলে মানুষের হয়ে কাজ করুক বিজেপি। শাখারভবাবু বলেন, আমি বহু উদাহরণ দিয়ে দেখিয়ে দেব বেশকিছু ভট্টাচার্য ও চক্রবর্তীদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। বহরমপুর বিধানসভায় যেখানে আমাদের ভোটার বেশি, সেখানে সবকিছু ঠিক থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছে। যাতে তারা ভোট দিতে না পারে সেই ব্যবস্থা করছে স্থানীয় প্রশাসন। এছাড়া জলঙ্গি, ডোমকল, রানিনগর ও ইসলামপুর ব্লকে বহু ভুয়ো ভোটার আছে। তারা অন্য সম্প্রদায়ের হওয়ায় তৃণমূলের নেতারা তাদের সমর্থন করছে। তাই বাংলাদেশ থেকে এপারে এসেই খুব সহজেই ভোটার তালিকায় নাম তুলে নিচ্ছে তারা। ব্লক প্রশাসন যদি এখনই তাদের খুঁজে বের করতে না পারে তাহলে আমাদের কাছে আসুক। আমরা সেই সমস্ত ভোটারদের চিহ্নিত করতে সাহায্য করব। বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অপূর্ব সরকার বলেন, ধর্ম নিয়ে ভেদাভেদ না করে মানুষের সমস্যার কথা ভাবুক বিজেপি। মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পর আমরা ভোটার কার্ডের ত্রুটি সংশোধন করার জন্য ঝাঁপিয়ে পড়েছি। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ