সংবাদদাতা, বহরমপুর: আগুন পোহাতে গিয়ে পুড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। গত ২৭ জানুয়ারি সকাল ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বহরমপুর থানার পশ্চিমগামিনী এলাকায়। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রবিবার রাতে তাঁর মৃত্যু হয়। মৃতের নাম ইতি সুর(৮০)। অসতর্কতায় কাপড়ে আগুন ধরে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিস। জানা গিয়েছে, বাড়িতে সে সময় কেউ ছিল না। ইতিদেবী আগুন জ্বেলে হাত সেঁকছিলেন। কোনওভাবে কাপড়ে আগুন ধরে মুহূর্তে গোটা শরীরে ছড়িয়ে যায়। প্রতিবেশীরা চিৎকার শুনে এসে তাঁকে উদ্ধার করেন।



