নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: দোষীসাব্যস্ত হওয়া বাংলাদেশি অনুপ্রবেশকারীর সাজা ঘোষণা করল বহরমপুর আদালত। বাদল মণ্ডল নামের ওই ব্যক্তির বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলায়। ২০২২ সালে জলঙ্গির ফরাজিপাড়া এলাকায় তাকে ঘোরাঘুরি করতে দেখে পুলিস। পুলিসি জিজ্ঞাসাবাদে সে ভারতীয় একটি ভোটার কার্ড দেখায়। তদন্ত নেমে পুলিস জানতে পারে, সেই ভোটার কার্ডটি নকল। তারপর তাকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় মঙ্গলবার বহরমপুর আদালতের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর্ঘ্য আচার্য সাজা ঘোষণা করেছেন।
Advertisement
সরকারি আইনজীবী নীলাব্জ দত্ত বলেন, ভারতীয় দণ্ডবিধি ৪১৭ ধারায় ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে এবং ১০ হাজার টাকার জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৩ মাসের জেলের নির্দেশ দিয়েছেন বিচারক। ১৪ ফরেনার্স অ্যাক্টে তার এক বছরের জেল হয়েছে। সেইসঙ্গে পাঁচ হাজার টাকার জরিমানা ধার্য করা হয়েছে। অনাদায়ে ২ মাস জেল খাটতে হবে।



