সংবাদদাতা, বহরমপুর: রবিবার বহরমপুর স্টেডিয়াম মাঠে ২২তম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মাস্টার্স অ্যাথলেটিক মিট হল। এই ক্রীড়া প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলার ২১০জন প্রতিযোগী বিভিন্ন বিভাগে অংশ নেন। ৩৫-৭৫ বছর ঊর্ধ্ব পর্যন্ত বয়সিরা নয়টি বিভাগে ১১৫টি ইভেন্টে অংশ নিয়েছিলেন।
Advertisement
মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে এদিন সকাল থেকে স্টেডিয়াম মাঠে ওই প্রতিযোগিতা হয়। আয়োজক সংস্থার সহ-সভাপতি অশোক উপাধ্যায় বলেন, একদিনের এই প্রতিযোগিতায় ১১৫টি ইভেন্টের খেলা পরিচালনায় কোনও সমস্যা হয়নি। প্রতিযোগীরা খুব সহযোগিতা করেছেন।
পুরুষদের ৩৫-৪০বছরের বিভাগে ১০০ ও ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছেন অনিন্দ্র মণ্ডল। তিনি সাউথ এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স ওপেন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদকপ্রাপ্ত। মহিলাদের ৪৫-৫০বছরের বিভাগে লংজাম্পে ২.৯৮ মিটার লাফিয়ে পার করে প্রথম হয়েছেন চুয়াপুর বিদ্যানিকেতন হাইস্কুলের শিক্ষিকা মৌসুমি চট্টোপাধ্যায়। তিনি বলেন, বহুদিন ধরে মাস্টার্স মিটে অংশ নিচ্ছি। গতবছর মেয়ের পরীক্ষার জন্য অংশ নিতে না পারার আক্ষেপ ছিল। এবার পদক পেয়ে সেই আক্ষেপ মিটল। পুরুষদের ৪৫-৫০ বছরের বিভাগে পাঁচহাজার মিটার দৌড়ে প্রথম হয়েছেন ষষ্ঠীমোহন মণ্ডল। সময় নিয়েছেন ২০মিনিট ৪ সেকেন্ড। ষষ্ঠীবাবু বলেন, প্রতিযোগিতায় পুরস্কার জয় করলে মানসিক দৃঢ়তা বাড়ে। এই পজিটিভ এনার্জি মনে দীর্ঘদিন স্থায়ী হয়। আয়োজক সংস্থার সম্পাদক শ্যামা উপাধ্যায় বলেন, বয়স্কদের উৎসাহ এই প্রতিযোগিতা আয়োজনে আমাদেরও উৎসাহিত করে।