Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভরা সিলিন্ডার নিয়ে চম্পট

ভরা সিলিন্ডার নিয়ে চম্পট
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তুফানগঞ্জ: গ্যাস কোম্পানির কর্মী পরিচয় দিয়ে এক বৃদ্ধ দম্পতির বাড়ি থেকে ভরা সিলিন্ডার নিয়ে চম্পট দিল দুই যুবক। বুধবার ভরদুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে অন্দরান ফুলবাড়ি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিদ্যাসাগর রোডে। গৃহকত্রী কমলা ধর বলেন, ওরা বাড়িতে এসে প্রথমে জানতে চায়, আমার ছেলে ঘরে আছে কি না। কেউ নেই শোনার পর সিলিন্ডার দেখার কথা বলে জোর করে ঘরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই ভরা সিলিন্ডার নিয়ে পালিয়ে যায় ওরা। পুলিস জানিয়েছে,অভিযোগ জমা পড়েনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ