Bartaman Logo
১০ জুন, ২০২৬

বিহারে গঙ্গার জল স্নানেরও অযোগ্য: সমীক্ষার রিপোর্ট

বিহারে গঙ্গার জল স্নানেরও অযোগ্য: সমীক্ষার রিপোর্ট
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
পাটনা: প্রয়াগরাজে সদ্যসমাপ্ত পূর্ণকুম্ভে গঙ্গার জলের গুণমান নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল। ড্যামেজ কন্ট্রোলে নামতে হয় স্বয়ং উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। তিনি কেন্দ্রীয় সংস্থার এধরনের রিপোর্টের সারবত্তা খারিজ করে দিয়েছিলেন। এবার এনডিএ শাসিত বিহারে গঙ্গার জলের দূষণ নিয়ে উদ্বেগজনক তথ্য সামনে এল। রাজ্যের আর্থিক সমীক্ষা রিপোর্ট বলা হয়েছে, বিহারে এই নদীর জলে রয়েছে প্রচুর পরিমাণ ক্ষতিকারক ব্যাকটেরিয়া। এজন্য গঙ্গার জল স্নানেরও অযোগ্য। 
Advertisement
এক আধিকারিক জানিয়েছেন, বিহারের রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দু’সপ্তাহ অন্তর রাজ্যের ৩৪টি জায়গায় গঙ্গা নদীর জলের গুণমান পরীক্ষা করে।  সদ্যই রাজ্য বিধানসভা পেশ হয়েছে ২০২৪-২৫ অর্থবর্ষের আর্থিক সমীক্ষা রিপোর্ট। সেখানে বলা হয়েছে, নিকাশি ও বাড়ির বর্জ্য সরাসরি গিয়ে গঙ্গা বা তার উপনদীতে মিলছে। এরফলে রাজ্যের একাধিক স্থানের নদীর জলে কলিফর্ম ব্যাকটেরিয়ার পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। এই রিপোর্টে উদ্বেগ প্রকাশ করেছেন বিহারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ডি কে শুক্লা। তিনি জানিয়েছেন, কলিফর্ম ব্যাকটেরিয়ার যে পরিসংখ্যান মিলেছে, তা নির্ধারিত মাত্রার থেকে অনেক বেশি। ফলে এতে স্নান করাও বিপজ্জনক। -প্রতীকী চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ