Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বোহারে বিক্ষোভ

বোহারে বিক্ষোভ
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: আবাস যোজনা প্রকল্পে বাড়ির দাবিতে সোমবার মেমারির বোহার এলাকার বেশকিছু বাসিন্দা বিক্ষোভ দেখান। পুলিস এসে তাঁদের সরিয়ে দেয়। বিক্ষোভকারীদের দাবি, বাড়িতে গিয়ে সমীক্ষা করা হয়নি। অথচ তাঁদের মাটির বাড়ি রয়েছে। প্রশাসনের দাবি, এখন আবাস যোজনার তালিকা যাচাই করা হচ্ছে। যাঁদের নাম তালিকায় রয়েছে তাঁদের আদৌ মাটির বাড়ি রয়েছে কিনা তা দেখা হচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ