Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement

বিহারে বিজেপি জিতবে না: লালু

আম আদমি পার্টিকে হারিয়ে দিল্লিতে ২৭ বছর পর ক্ষমতায় ফিরেছে বিজেপি। এই সাফল্য অন্য রাজ্যগুলিতেও তাদের সুবিধা দেবে বলে আশাবাদী গেরুয়া শিবির।

বিহারে বিজেপি জিতবে না: লালু
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
পাটনা: আম আদমি পার্টিকে হারিয়ে দিল্লিতে ২৭ বছর পর ক্ষমতায় ফিরেছে বিজেপি। এই সাফল্য অন্য রাজ্যগুলিতেও তাদের সুবিধা দেবে বলে আশাবাদী গেরুয়া শিবির। বিশেষত বিহারে। চলতি বছরের শেষেই এখানে বিধানসভা নির্বাচন। তবে দিল্লির ফলের প্রভাব বিহারে পড়বে না বলে সাফ জানালেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, ‘এখানে দিল্লির ফলের কোনও প্রভাব পড়বে না। বিজেপি এবার বিহার থেকে হটে যাবে।’ চিরকালই ‘ধর্মনিরপেক্ষ’ শিবিরে থেকেছেন লালুপ্রসাদ। কখনও বিজেপির সঙ্গে জোট করেননি। ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে জানিয়েছেন। তাঁর কথায় ‘আমরা যতদিন বিহারে আছি, ততদিন বিজেপি এখানে সরকার গড়তে পারবে না। মানুষ বিজেপিকে রুখে দেবে।’ লালুপ্রসাদের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। প্রবীণ বিজেপি নেতা তথা বিহারের উপ মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা বলেন, ‘লালুজি যাই বলুন, বিহারে এনডিএ-র ক্ষমতায় প্রত্যাবর্তন শুধু সময়ের অপেক্ষা।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ