Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভূপতিনগরে পথ দুর্ঘটনায় জখম ২ পুলিসকর্মী সহ ৪  

ভূপতিনগরে পথ দুর্ঘটনায় জখম ২ পুলিসকর্মী সহ ৪
 
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: পুলিসের গাড়ির সঙ্গে চারচাকা গাড়ির সংঘর্ষে চারজন জখম হয়েছেন। শনিবার রাতে ভূপতিনগর থানার বাজকুলে দীঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। দু’টি গাড়িই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। দু’জন পুলিসকর্মী ও অপর গাড়ির দুই যাত্রী জখম হয়েছেন। তাঁদের স্থানীয় একটি নার্সিংহোমে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
Advertisement
পুলিস জানিয়েছে, তাদের গাড়িটি কোনও কাজে হেঁড়িয়ার দিকে যাচ্ছিল। অপর গাড়িতে কাঁথিতে কোনও কাজে আসা কলকাতার দুই বাসিন্দা বাড়ি ফিরছিলেন। বাজকুলের কাছে দু’টি গাড়ির সংঘর্ষ হয়। গাড়ি দু’টি উল্টে যায়। স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ভূপতিনগর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। দুর্ঘটনার জেরে বেশ কিছু সময় জাতীয় সড়কে যানজট হয়। পুলিস যানজট সামাল দিয়ে দু’টি গাড়ি আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, খুব জোরে চলাচল করায় গাড়ি দু’টি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। এর ফলেই দুর্ঘটনা ঘটে।
সম্পর্কিত সংবাদ