Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভূপতিনগরে প্রেমিককে ভিডিও কল, আত্মঘাতী ছাত্রী

ভূপতিনগরে প্রেমিককে ভিডিও কল, আত্মঘাতী ছাত্রী
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: সম্পর্কে টানাপোড়েনে প্রেমিককে ভিডিও কল করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক ছাত্রী। মৃতের নাম রাধারানি প্রধান(১৭)। বাড়ি ভূপতিনগর থানার ঘোলবাগদা গ্রামে। ওই ছাত্রী পাঁউশি বৈকুণ্ঠ স্মৃতি মিলনী বিদ্যামন্দিরে দ্বাদশ শ্রেণিতে পড়ত। স্কুলে টেস্ট পরীক্ষা চলছে। ওই ছাত্রীও দু’টি পরীক্ষা দিয়েছে। রবিবার দুপুরে তার আচমকা আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Advertisement
জানা গিয়েছে, ওই ছাত্রীর সঙ্গে স্থানীয় কৌশল্যা গ্রামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। ওই নাবালিকা প্রায়ই ফোনে কথা বলত। ভিডিও কল করত। বাড়ির লোকজন ফোন কেড়ে নিলে প্রায় পাগলের মতো আচরণ করত। রবিবার স্কুল ছাত্রীর বাবা, মা ও ভাই তার মামার বাড়ি গিয়েছিল। রাধারানিরও মামার বাড়িতে যাওয়ার কথা ছিল। নিজে একটু দেরিতে যাবে বলে সে বাবা-মাকে জানিয়েছিল। 
ওই ছাত্রীর মামা সানন্দ মাইতি বলেন, বাড়িতে একা থাকার সময় ভাগ্নি ফোনে ওই যুবকের সঙ্গে কথা বলছিল। কোনও বিষয় নিয়ে মন কষাকষি হয়। তারপর ভাগ্নিকে কান্নাকাটি করতে দেখেছিল তার এক বউদি। এরপরই বা঩ড়ির মধ্যে ঢুকে গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে। হাতে মোবাইল ধরা ছিল। তখন ওই যুবক ফোন করে রাধারানির বউদিকে বিষয়টি জানায়। তখনই তিনি ছুটে গিয়ে বাড়ির ভিতর দেখেন, ভাগ্নি ঝুলছে। তারপর ওই যুবক আমার বোনকে ফোন করে গোটা বিষয়টি জানায়। আমরা গিয়ে দেখি, সব শেষ।
সম্পর্কিত সংবাদ