Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

ফিরছে ‘ভুলভুলাইয়া’

‘ভুলভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজি ফিরছে। হরর কমেডি ঘরানার এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা তৈরি হচ্ছে।

ফিরছে ‘ভুলভুলাইয়া’
  • ১৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 ‘ভুলভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজি ফিরছে। হরর কমেডি ঘরানার এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা তৈরি হচ্ছে। ইতিমধ্যে কার্তিক আরিয়ানের সঙ্গে যাবতীয় চুক্তি সেরে ফেলেছেন প্রযোজক ভূষণ কুমার। ২০২৭ সালের দ্বিতীয়ার্ধ্বে ছবির কাজ শুরু হবে বলে খবর। শোনা যাচ্ছে, বর্তমানে স্ক্রিপ্টের কাজ করছেন নির্মাতারা। ফের পর্দায় রুহবাবা হয়ে ওঠার জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছেন কার্তিক। এই ফ্র্যাঞ্চাইজির প্রত্যেকটি ছবিই অত্যন্ত জনপ্রিয়। ফলে চিত্রনাট্য ও গল্পের দিকেই বর্তমানে নজর দিচ্ছেন নির্মাতারা। কার্তিক ছাড়া আর কে অভিনয় করবেন, তা অবশ্য এখনও নিশ্চিত নয়। শীঘ্রই নির্মাতাদের তরফে এ বিষয়ে ঘোষণা করা হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ