সংবাদদাতা, মালদহ: বেঙ্গালুরুতে কাজ করতে যাওয়ার পথে নিখোঁজ মালদহের এক পরিযায়ী শ্রমিক। পরিবারের সদস্যদের কাছে ফোনে চরম বিপদে পড়ার কথা জানিয়েছিলেন ওই শ্রমিক। তারপর থেকেই বন্ধ তাঁর মোবাইল ফোন। উদ্বিগ্ন পরিবারের সদস্যরা মোথাবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে মোথাবাড়ি থানার পুলিস।
Advertisement
নিখোঁজ ওই পরিযায়ী শ্রমিকের নাম উজাল শেখ (৩৮)। তাঁর বাড়ি মোথাবাড়ি থানার বাঙিটোলা অঞ্চলের ওলিটোলা গ্রামে। ওই পরিযায়ী শ্রমিকের স্ত্রী সাবিনা বিবি পুলিসের কাছে দায়ের করা লিখিত অভিযোগে জানিয়েছেন, ৬ নভেম্বর উজাল মালদহ থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হন। তাঁকে বেঙ্গালুরুতে যাওয়ার জন্য প্ররোচিত করে এলাকার দুই বাসিন্দা। তারাও ওই পরিযায়ী শ্রমিকের সঙ্গী হয়।
নিখোঁজ পরিযায়ী শ্রমিকের স্ত্রীর দাবি, গত ৮ নভেম্বর তাঁকে মোবাইলে ফোন করে তাঁর স্বামী জানান, সঙ্গে থাকা অপর দুইজন তাঁকে মারধর করছে এবং তিনি বিপদের মধ্যে রয়েছেন। এরপর থেকেই তাঁর স্বামীর মোবাইলে আর যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ওই বধূ। মোথাবাড়ি থানার ভারপ্রাপ্ত পুলিস ইনস্পেক্টর কুণাল দাস বলেন, আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। আমরা ওখানকার পুলিসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছি।