Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভিনরাজ্যে আলু যাওয়া রুখতে এবার ময়নাগুড়িতে নাকা চেকিং শুরু পুলিসের

ভিনরাজ্যে আলু যাওয়া রুখতে এবার ময়নাগুড়িতে নাকা চেকিং শুরু পুলিসের
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: আলু ভিনরাজ্যে যেন না যায় তারজন্য ময়নাগুড়ি ব্লকের সার্ক রোড, জাতীয় সড়কে নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হল। দিনে এবং রাতে ২৪ ঘণ্টাই চেকিং চলছে। পাশাপাশি ভিনরাজ্যে আলু রপ্তানি বন্ধ করতে শুক্রবার ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন হিমঘর মালিককে নিয়ে ময়নাগুড়ি থানায় বৈঠক হয়। বৈঠকে হিমঘর মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে তাঁরা যেন লক্ষ্য রাখেন আলু বাইরের রাজ্যে না যায়। পাশাপাশি হিমঘর থেকে যাঁরা আলু বের করবেন তাঁদেরকেও যেন এই বিষয়ে সচেতনতা করে দেওয়া হয়। আলুর দাম বৃদ্ধি নিয়ে অভিযোগ ওঠার মাঝেই অভিযোগ উঠেছে এই রাজ্যের আলু ভিনরাজ্যে পাঠানো হচ্ছে। আর সেটা বন্ধ করতে তৎপর প্রশাসন। আলু বোঝাই গাড়ি দাঁড় করিয়ে চালকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কাগজপত্র দেখা হচ্ছে। ময়নাগুড়ির এক হিমঘর মালিক সুনীল খড়িয়া বলেন, ৩০ নভেম্বরের মধ্যে হিমঘর খালি করার নির্দেশ এসেছে। কৃষকরা হিমঘরে আলু রেখেছেন। তাঁরা বের করে নিয়ে চলে যাচ্ছে। সমস্যা হল কৃষক ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। হিমঘর থেকে জানা অসম্ভব আলু কোথায় যাচ্ছে। এরপরও আমরা কৃষকদের সতর্ক করে দেব। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, বিভিন্ন পয়েন্টে নাকা চেকিং চলছে। প্রতিটি আলু বোঝাই গাড়ির প্রয়োজনীয় নথি দেখা হচ্ছে। ভিনরাজ্যে যেন আলু না যায় সেই কারণেই বৈঠক করা হয়েছে। - নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ