Bartaman Logo
২৭ মে, ২০২৬

ভিন্ন ধারার নৃত্য প্রযোজনা

ভিন্ন ধারার নৃত্য প্রযোজনা
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
ওড়িশি নৃত্যের এক ভিন্নধারার প্রযোজনা সম্প্রতি মঞ্চস্থ হল কামারহাটির নজরুল মঞ্চে। তাহিয়া ডান্স অ্যাকাডেমি প্রথম বার্ষিক অনুষ্ঠানে সেই ভিন্ন স্বাদ উপভোগ করলেন দর্শক। নৃত্য পরিচালনায় ছিলেন সংস্থার কর্ণধার তথা নৃত্যশিল্পী প্রার্থিতা মাজী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী কাকলি বোস। ওড়িশি নৃত্য শৈলীতে ‘জগন্নাথ অষ্টকম’, ‘নমামী’ (মঙ্গলাচরণ) ও ‘দশাবতার’ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন শিল্পীরা। এরপর সলিল চৌধুরী, লতা মঙ্গেশকর ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের কিছু গানের সঙ্গে শিক্ষার্থীদের ছন্দোবদ্ধ নাচ ছিল চমৎকার। তাহিয়ার ঝুমুর দলের পরিবেশনায় ছিল ‘ছন্দে ছন্দে মাটির গন্ধে’। এদিনের অনুষ্ঠানের শেষ নিবেদন ছিল ‘তাসের দেশ’-এর নির্বাচিত অংশ ‘এলেম নতুন দেশে’।
অপর্ণা তাঁতী
Advertisement
সম্পর্কিত সংবাদ