Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

ভিন্ন ধরনের ফ্যাশন শো

ভিন্ন ধরনের ফ্যাশন শো
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
অ্যাসিড অ্যাটাক! তারপ঩রেই অসম্ভব এক আতঙ্ক। জীবন নিয়ে সংশয়। আবার বেঁচে গেলেও অন্যরকম ট্রমা। নিজের প্রতি বিতৃষ্ণা, অন্যের করুণার পাত্র হয়ে বেঁচে থাকা, জীবনটাকে শেষ করে দেওয়াই শ্রেয়— এমনই এক অনুভূতি আসে আক্রান্তর মনে। প্রচণ্ড টানাপোড়েন চলতে থাকে ভেতর ভেতর। তবু তারও মধ্যে বেঁচে থাকার অমোঘ টানে নিজেকে গুছিয়ে নেওয়ার বাসনাটাও কোথাও যেন মাথাচাড়া দেয়। খারাপকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার উৎসাহ তাঁদের আর পাঁচজনের চেয়ে আলাদা করে তোলে। অ্যাসিড আক্রান্ত সাহসী শিশুদের জীবনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে স্বেচ্ছাসেবী সংস্থা প্রয়াস। সম্প্রতি তাদের নিয়ে একটি ফ্যাশন শোয়ের আয়োজন করেছিল সংস্থা। অনেক বিশিষ্ট ব্যক্তি হাজির ছিলেন সেই শোতে। জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, রিচা শর্মা, দেবলীনা কুমার, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, রোহণ ভট্টাচার্য, প্রিয়ম বুধিয়া, সৌরভ কোঠারি র‌্যাম্পে হেঁটেছেন অ্যাসিডে দগ্ধ শিশুদের উৎসাহিত করার জন্য। প্রয়াস ও ডিজাইনার কালেকটিভ-এর যৌথ উদ্যোগে অভ্যুদয় দুগার ও অভিরূপ সেনগুপ্তর উপস্থাপনায় একটি অন্য ধরনের ফ্যাশন শোয়ের সাক্ষী হল কলকাতা।         
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ