সংবাদদাতা, মালদহ ও হরিশ্চন্দ্রপুর: গঙ্গা ভাঙন প্রতিরোধের স্থায়ী ও বিজ্ঞানসম্মত সমাধানের দাবিতে মঙ্গলবার থেকে শুরু হওয়া জাঠাকে স্বাগত জানালেন রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন জাঠা শুরু হয় রতুয়া-১ ব্লকের বিলাইমারি অঞ্চল থেকে। তাৎপর্যপূর্ণভাবে জাঠা শুরুর খানিকক্ষণ আগেই ওই অঞ্চলের খরচাবোনা এলাকায় আরম্ভ হয় ব্যাপক ভাঙন। ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই জাঠা।
Advertisement
মালদহের গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন কমিটি এবং জন আন্দোলন কলকাতার যৌথ উদ্যোগে এই জাঠা শুরু হয়েছে। সংগঠকদের বক্তব্য, ভাঙনের মতো বিপর্যয়কে প্রতিহত করার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে দায়িত্বের সুষ্ঠু বন্টন থাকা প্রয়োজন। গঙ্গা যেহেতু জাতীয় নদী, ভাঙন প্রতিরোধের সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে কেন্দ্রকে। এছাড়া ভাঙন পীড়িত মানুষদের পুনর্বাসন ও যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দায়িত্ব থাকুক রাজ্য সরকারের কাঁধে।
কমিটির অন্যতম কর্মকর্তা তোরিকুল ইসলাম ও জন আন্দোলন কলকাতার পক্ষে মোসারেকুল আনোয়ার বলেন, গতকাল আমরা যে রাস্তা ধরে বিলাইমারিতে এসেছি, এদিন সকালে ভাঙনের কারণে সেই রাস্তাই উধাও। এমনই অকল্পনীয় ভাঙনের দাপট! পথে বিভিন্ন জায়গায় সভা করছি।
মানুষ আমাদের এই প্রয়াসকে বিপুলভাবে সমর্থন করছেন।
অন্যদিকে, সাবিনা বলেন, ভাঙন প্রতিরোধে কেন্দ্রের উদাসীনতার প্রতিবাদে আমরা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে লড়াই চালাচ্ছি। অন্যান্য সংগঠন ও জনগোষ্ঠীও যদি একই দাবিতে সরব হয়, তাতে আপত্তির কিছুই দেখি না। রাজ্য সরকার ভাঙন সমস্যা নিয়ে উদ্বিগ্ন ও তৎপর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টারপ্ল্যানের সঙ্গে মালদহের ভাঙন সমস্যা নিয়েও কমিটি তৈরি করেছেন।