Bartaman Logo
১০ জুন, ২০২৬

ভাঙচুরে জড়িতরা পরীক্ষায় বসতেপারবেন না

ভাঙচুরে জড়িতরা পরীক্ষায় বসতেপারবেন না
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রেলের সম্পত্তি ভাঙচুর করলে আজীবনের মতো রেলের নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন না দোষীরা। কড়া হাতে এই নিয়ম কার্যকরের পথে হাঁটতে চলেছে রেলমন্ত্রক। বৃহস্পতিবার একথা জানিয়েছেন রেলমন্ত্রকের অন্যতম শীর্ষ কর্তা দিলীপ কুমার। পূর্ণকুম্ভে পুণ্যস্নানের জন্য এবার রেকর্ড ভিড় হচ্ছে প্রয়াগরাজে। প্রতি ট্রেনে উপচে পড়ছে ভিড়। অতিরিক্ত কয়েকশো ট্রেন চালিয়েও তা সামাল দেওয়া যাচ্ছে না। ভিড়ের চাপে ট্রেনে উঠতে না পেরে বিগত কয়েকদিনের মধ্যে দেশের একাধিক জায়গায় রেলের সম্পত্তি নষ্ট করার অভিযোগ উঠেছে রেল যাত্রীদের একাংশের বিরুদ্ধে। এবার কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগী হয়েছে রেলমন্ত্রক। এদিন রেল বোর্ডের এগজিকিউটিভ ডিরেক্টর দিলীপ কুমার জানিয়েছেন, প্রত্যেক জায়গাতেই ক্যামেরা রয়েছে। তার মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তিনি আরও জানিয়েছেন, যারা ভাঙচুর চালাচ্ছে, তাদের একটি অংশ তরুণ। দোষী সাব্যস্ত হলে তাঁরা কোনও দিন রেলের পরীক্ষায় বসতে পারবেন না। অন্য আইনি পদক্ষেপ নেওয়া হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ