Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাঙা রড ঝালাই করে কালভার্ট নির্মাণে ক্ষোভ

ভাঙা রড ঝালাই করে কালভার্ট নির্মাণে ক্ষোভ
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রাজগঞ্জ: ভাঙা রড ঝালাই করে কালভার্ট নির্মাণে ব্যবহার করা হচ্ছে। ফলে কাজও নিম্নমানের হচ্ছে। এমনই অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রামের বাসিন্দাদের একাংশ।
Advertisement
মতিন রায়, মন্টু মণ্ডল নামে স্থানীয় বাসিন্দারা বলেন, পানিকৌড়ি গ্রামের এই রাস্তা দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। প্রচুর যানবাহন চলাচল করে। এই রাস্তার মাঝে থাকা কালভার্টটি ভেঙে গিয়েছিল। সরকারি উদ্যোগে সেখানে নতুন কালভার্ট তৈরি হচ্ছে। কিন্তু কালভার্টে ব্যবহার করা হচ্ছে টুকরো টুকরো রড। বিষয়টি নজরে আসতেই শনিবার ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সঠিকভাবে কালভার্ট তৈরি করা হোক এই দাবি জানান তারা। কালভার্টে টুকরো রড ব্যবহারের কথা স্বীকার করে ঠিকাদার প্রিয়ভূষণ দে বলেন, বিষয়টি সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার জানেন। ইঞ্জিনিয়ার বললে রড পাল্টে দেব। যদিও ইঞ্জিনিয়ার সেখানে উপস্থিত না থাকায় এই ব্যাপারে তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে ওই কালভার্টটি কবে শিলান্যাস হয়েছে এবং কার মাধ্যমে শিলান্যাস করা হয়েছে তা জানেন না রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। তিনি বলেন, নিম্নমানের কাজের অভিযোগ পাওয়ার পর ঠিকাদারকে বলেছি ওই কাজের সিডিউল দেখাতে।
সম্পর্কিত সংবাদ