সংবাদদাতা, ঘাটাল: বৃহস্পতিবার সকালে দাসপুর থানার নিমতলায় ভীমরুলের কামড়ে এক যুবকের মৃত্যু হল। পুলিস জানিয়েছে, মৃতের নাম সোমনাথ দলুই(৩৭)। ঘাটাল শহরের ১৭ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুরে তাঁর বাড়ি। বেশ কয়েকটি ভীমরুল একসঙ্গে কামড়ানোয় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



