নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: গৃহবধূকে আগুনে পুড়িয়ে খুন করার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করল ভীমপুর থানার পুলিস। ধৃতের নাম পিন্টু জমাদ্দার। শুক্রবার তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে তিন দিনের পুলিসি হেফাজতে নেওয়া হয়েছে। চলতি সপ্তাহের মঙ্গলবার রাতে ভীমপুর থানার আসাননগর এলাকায় আগুনে পুড়ে মৃত্যু হয় প্রীতি জমাদ্দারের(২৩)। বধূর বাপেরবাড়ির লোকজন থানায় অভিযোগ জানান। পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে।
Advertisement
অভিযোগ, ছ’বছর আগে প্রীতি ও পিন্টুর বিয়ে হয়। কিন্তু, বিয়ের পর থেকেই পণের দাবিতে স্ত্রীর উপর অত্যাচার চালাত পিন্টু। মঙ্গলবার রাতে পারিবারিক অশান্তির কারণে স্ত্রীকে সে পুড়িয়ে খুন করে বলে অভিযোগ। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।



