নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: সীমান্ত পারাপারের সময় এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল ভীমপুর থানার পুলিস। ধৃত ব্যক্তির নাম মহম্মদ আরিফ। তার বাড়ি বাংলাদেশের যশোহরে। ধৃতকে বৃহস্পতিবার কৃষ্ণনগর আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের পুলিসি হেফাজতে নেওয়া হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ভীমপুর থানার রাঙিয়াপোতা এলাকা দিয়ে বুধবার গভীর রাতে ভারতে প্রবেশ করছিল ওই বাংলাদেশি।



