নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভীমপুর থানার আসাননগর এলাকায়। মৃত গৃহবধূর নাম প্রীতি জমাদ্দার(২৩)। গৃহবধূর বাবার অভিযোগের ভিত্তিতে, তাঁর স্বামী পিন্টু জমাদ্দারকে পুলিস গ্রেপ্তার করেছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, ছ’বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল। গৃহবধূর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের জন্য পিন্টু প্রীতিকে মারধর করত। গত মঙ্গলবার রাতে এ নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়। তখন প্রীতিদেবীকে পুড়িয়ে মারা হয় বলে অভিযোগ। স্থানীয়রা উদ্ধার করে তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। বুধবার দুপুরে মৃতার বাড়ির লোকজন তাঁর স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন।



