Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের ইসলামাবাদ

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের ইসলামাবাদ-সহ একাধিক শহর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.১। জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের এশকাশেম শহর থেকে ৩৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, হিন্দুকুশ পর্বত অঞ্চলে।

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের ইসলামাবাদ
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
ইসলামাবাদ, ১৩ নভেম্বর: ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের ইসলামাবাদ-সহ একাধিক শহর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.১। জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের এশকাশেম শহর থেকে ৩৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, হিন্দুকুশ পর্বত অঞ্চলে। ভূপৃষ্ট থেকে প্রায় ২২০.৭ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি অনুভূত হয় আজ, বুধবার সকাল স্থানীয় সময় ১০টা ১৩ মিনিট নাগাদ। কম্পনের পরই আতঙ্কিত মানুষজন তাঁদের ঘরবাড়ি ছেড়ে রাস্তায় এবং খোলা জায়গায় বেরিয়ে আসেন। জানা গিয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, খাইবার পাখতুনখোয়া, পেশোয়ার, পাঞ্জাবের একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়। তবে কোথাও থেকে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পাশাপাশি মেলেনি হতাহতের খবরও। এর আগে গত সেপ্টেম্বরেও কেঁপে উঠেছিল ইসলামাবাদ-সহ পাকিস্তানের একাধিক এলাকা। উল্লেখ্য, ২০০৫ সালে পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। তাতে মৃত্যু হয়েছিল প্রায় ৭৪ হাজার মানুষের।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ