Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতের নির্বাচনী ব্যবস্থার ভূয়সী প্রশংসা ট্রাম্পের, ভারতীয় মডেল অনুসরণের পথে যুক্তরাষ্ট্র?

ভারতের নির্বাচনী ব্যাবস্থা, সচিত্র ভোটার কার্ড দেখে মুগ্ধ ট্রাম্প। ভারতের নির্বাচনব্যবস্থার উদাহরণ তুলে ধরে আমেরিকায় ভোটারদের জন্য বাধ্যতামূলক পরিচয়পত্র ও নাগরিকত্বের প্রমাণের পক্ষে ফের সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভারতের নির্বাচনী ব্যবস্থার ভূয়সী প্রশংসা ট্রাম্পের, ভারতীয় মডেল অনুসরণের পথে যুক্তরাষ্ট্র?
  • ১৮ আগস্ট, ২০২৬ ০৯:০৭
Prefer us on Google

ওয়াশিংটন, ১৮ আগস্ট: ভারতের নির্বাচনী ব্যাবস্থা, সচিত্র ভোটার কার্ড দেখে মুগ্ধ ট্রাম্প। ভারতের নির্বাচনব্যবস্থার উদাহরণ তুলে ধরে আমেরিকায় ভোটারদের জন্য বাধ্যতামূলক পরিচয়পত্র ও নাগরিকত্বের প্রমাণের পক্ষে ফের সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, মার্কিন নির্বাচনে ভোটার পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে ভারতের ব্যবস্থা থেকে শিক্ষা নেওয়া দরকার। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ভারতের নির্বাচনী ব্যবস্থার এমনই ভূয়সী প্রশংসা করেন তিনি। 

Advertisement

তিনি তাঁর সামাজিক মাধ্যমে লেখেন, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সম্প্রতি মার্কিন প্রশাসনের কাছে জানতে চেয়েছিলেন, বৈধ ফটো পরিচয়পত্র ছাড়াই কীভাবে আমেরিকায় নির্বাচন অনুষ্ঠিত হয়? তিনি আরও লেখেন, ভারতের সাম্প্রতিক লোকসভা নির্বাচনে প্রায় ৬৪ কোটি ৬০ লাখ ভোটার অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে এক শতাংশেরও কম ডাকযোগে ভোট দিয়েছেন এবং ভোট দেওয়ার ক্ষেত্রে প্রত্যেক ভোটারের বৈধ ফটো পরিচয়পত্র ছিল।' এই প্রসঙ্গ টেনেই আমেরিকায় আরও কঠোর ভোটার যাচাইয়ের পক্ষে সওয়াল করেন ট্রাম্প। তাঁর মতে, নির্বাচনে অনিয়ম ঠেকাতে প্রত্যেক ভোটারের পরিচয় নিশ্চিত করা প্রয়োজন। 

ট্রাম্প একই সঙ্গে 'সেভ আমেরিকা অ্যাক্ট' দ্রুত পাস করারও আহ্বান জানান। প্রস্তাবিত এই আইনে ভোটার হিসেবে নিবন্ধনের সময় মার্কিন নাগরিকত্বের প্রমাণ দেখানোর বাধ্যবাধকতা, দেশজুড়ে ভোটার পরিচয়পত্রের প্রয়োজনীয়তা এবং ডাকযোগে ভোট দেওয়ার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আনার কথা বলা হয়েছে। এই আইনে নতুন ভোটারের নাম তোলার জন্য নাগরিকত্বের প্রমাণ দেওয়ার পাশাপাশি ভোট দেওয়ার সময়ে বৈধ ফটো আইডি দেখানোও বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে। নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্র ছাড়া ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থাটাই তুলে দিতে চান ট্রাম্প।

উল্লেখ্য, আমেরিকায় ভোট দেওয়ার সময় ফটো আইডি দেখানোর বাধ্যবাধকতা সব রাজ্যে একই নয়। কিছু রাজ্যে বৈধ ফটো পরিচয়পত্র প্রয়োজন হয়, আবার অন্য রাজ্যে ভোটারকে পরিচয় প্রমাণের জন্য ভিন্ন ধরনের নথি বা পদ্ধতি ব্যবহার করা হয়। সাধারণত ডাকযোগে ভোট গ্রহণ পদ্ধতিকেই বেশি সম্মতি দেয় আমেরিকা। সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আমেরিকার এই ভোট গ্রহণ পদ্ধতি শুনে অবাক হয়ে গিয়েছিলেন। এমনই দাবি ট্রাম্পের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ