Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভূমিদপ্তরে ডেপুটেশন কংগ্রেসের

ভূমিদপ্তরে ডেপুটেশন কংগ্রেসের
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বেআইনিভাবে জমির চরিত্র বদল, অবৈধ বালি কারবার সহ একাধিক ঘটনার প্রতিবাদে বুধবার বাঁকুড়ায় কংগ্রেসের তরফে ভূমিদপ্তরে ডেপুটেশন জমা দেওয়া হয়। এদিন বাঁকুড়া-১, বিষ্ণুপুর সহ একাধিক ব্লকের বিএলএলআরওদের কাছে কংগ্রেস নেতৃত্ব ডেপুটেশন জমা দেয়। বাঁকুড়া জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি অরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, বেআইনিভাবে জমির চরিত্র বদল করা হচ্ছে। জলাশয় ভরাট করে বিক্রি করা হচ্ছে। পরে সেই জায়গায় প্লট করে বহুতল নির্মাণ করা হচ্ছে। বাঁকুড়া শহর সহ জেলার সর্বত্র ওই বেআইনি কাজ হচ্ছে। জেলার নদনদীগুলি থেকে বেআইনিভাবে বালি উত্তোলন করা হচ্ছে। ওইসব বেআইনি কাজ বন্ধের দাবিতে এদিন আমরা বিভিন্ন ব্লকে ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিয়েছি। অবিলম্বে ভূমিদপ্তর ব্যবস্থা না নিলে আমরা আন্দোলনে নামব। ভূমি দপ্তরের এক আধিকারিক বলেন, কংগ্রেসের ডেপুটেশন পেয়েছি। তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ