Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভূমি দপ্তরে বিক্ষোভ

ভূমি দপ্তরে বিক্ষোভ
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: সারা ভারত খেতমজুর ইউনিয়নের মালদহ জেলা কমিটি সোমবার হরিশ্চন্দ্রপুর-১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে বিক্ষোভ কর্মসূচি করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ ঘোষ, সিপিএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফেরদৌস, শ্রমিক কৃষক নেতা হারজ আলি, প্রণব দাস, সুব্রত দাস। সিপিএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফেরদৌস বলেন, শ্রমিক কৃষক স্বার্থ রক্ষায় এই কর্মসূচি হয়েছে। পাট্টার জমি রেকর্ড, ভেস্ট জমিতে বসবাসকারী মানুষের পাট্টা দেওয়া, বর্গাদারের জমি রেকর্ড করার দাবি জানানো হয়। এর পাশাপাশি, পাট্টা ও বর্গা উচ্ছেদ করা যাবে না, আবাস যোজনায় দুর্নীতি রোধ, ১০০ দিনের কাজ ২০০দিন ও ৬০০ টাকা দৈনিক মজুরি প্রদানের দাবিও করা হয়। এছাড়াও বিড়ি শ্রমিকদের হাজিরা প্রতি ২০২টাকা মজুরি, মহিলাদের বিকল্প কর্মসংস্থান, আদিবাসীদের পাট্টা জমির রেকর্ড করার মতো দাবিও জানানো হয়। ২৫ ডিসেম্বর হরিশ্চন্দ্রপুর- ১ ব্লক প্রশাসনিক ভবনে আবাস যোজনায় বঞ্চিত গরিব মানুষদের নিয়ে অবস্থান ও ডেপুটেশন দেবে সংগঠনটি।  
Advertisement
সম্পর্কিত সংবাদ