Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভালুক নিয়ে খেলা দেখাতে এসে গ্রেপ্তার

ভালুক নিয়ে খেলা দেখাতে এসে গ্রেপ্তার
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: শনিবার দুপুরে সারেঙ্গা থেকে বনদপ্তর একটি ভালুক উদ্ধার করেছে। বিহারের এক যুবক ওই ভালুকটি নিয়ে খেলা দেখাচ্ছিল। বনদপ্তর ওই যুবককেও গ্রেপ্তার করেছে। বাঁকুড়া দক্ষিণের ডিএফও প্রদীপ বাউরি বলেন, এদিন দুপুর ২টো নাগাদ সারেঙ্গা রেঞ্জের অন্তর্গত দুবরাজপুর বিটের পিঠাবাকরা এলাকা থেকে ভালুকটি উদ্ধার করা হয়েছে। ধৃত যুবকের নাম মহম্মদ রাজ কালান্দর। তার বাড়ি বিহারের বাঁকা জেলার ডালিয়া গ্রামে। সে ভালুকটি নিয়ে জঙ্গলমহলে খেলা দেখিয়ে বেড়াচ্ছিল। আজ, রবিবার ধৃতকে খাতড়া মহকুমা আদালতে তোলা হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ