Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বেহাল ওড়িশাকে হারাতে মরিয়া মহমেডান স্পোর্টিং

বেহাল ওড়িশাকে হারাতে মরিয়া মহমেডান স্পোর্টিং
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার দুপুর। হাওড়া স্টেশনে মহমেডান স্পোর্টিং ফুটবলারদের দেখে অনেকেই অবাক। আইএসএলে ওড়িশা ম্যাচ খেলতে ট্রেনে চেপে ভুবনেশ্বর পৌঁছল সাদা-কালো ব্রিগেড। শোনা যাচ্ছে, ফ্লাইটের টাকা বাঁচাতেই এই ব্যবস্থা। যেমনি দল, ততোধিক জঘন্য টিম ম্যানেজমেন্ট। শুধু মুখে মারিতং জগৎ। যাই হোক, সব ভুলে শুক্রবার ভাঙা ওড়িশাকে হারাতে  মরিয়া মহমেডান স্পোর্টিং। আহমেদ জাহু দল ছেড়েছেন। কার্ড সমস্যায় নেই হুগো বোমাস আর মোর্তাদা ফল। ওড়িশার অবস্থা রীতিমতো খারাপ।
Advertisement
কিশোর ভারতী স্টেডিয়ামে দুই দলের প্রথম পর্বের ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়। মেহরাজকে স্বস্তি দিয়ে নির্বাসন কাটিয়ে ফিরছেন কাসিমভ। মাঝমাঠে আলেক্সিস-কাসিমভ জুটিই বড় ভরসা। চলতি টুর্নামেন্টে ২১ ম্যাচে ১১ পয়েন্ট রেড রোডের পাশের ক্লাবের। ১৪টি ম্যাচ হেরেছে তারা। লাস্ট বয়ের তকমা ঘোচাতে মরিয়া সহকারী কোচ মেহরাজ। চিফ কোচ চেরনিশভ দায়িত্ব ছেড়ে দায় এড়িয়েছেন। কিন্তু মেহরাজের সেই উপায় নেই। অন্যদিকে, ২২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে আপাতত সপ্তম স্থানে রয়েছে ওড়িশা। সুপার সিক্সে পৌঁছতে হলে শুক্রবার ঘরের মাঠে জিততেই হবে লোবেরা-ব্রিগেডকে। 
(ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টসে।)
Advertisement
সম্পর্কিত সংবাদ