Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বেহাল লোহার সেতু, দুর্ভোগ বাসিন্দাদের

শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি পঞ্চায়েতের চর এলাকার লোহার বেহাল সেতুটি সংস্কারের দাবি উঠেছে। স্থানীয়দের অভিযোগ, কয়েকবছর ধরে সেতু বেহাল হয়ে রয়েছে। একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিদের জানালেও সেতু সংস্কার করা হয়নি।

বেহাল লোহার সেতু, দুর্ভোগ বাসিন্দাদের
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শীতলকুচি: শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি পঞ্চায়েতের চর এলাকার লোহার বেহাল সেতুটি সংস্কারের দাবি উঠেছে। স্থানীয়দের অভিযোগ, কয়েকবছর ধরে সেতু বেহাল হয়ে রয়েছে। একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিদের জানালেও সেতু সংস্কার করা হয়নি। সেতুর লোহার প্লেটে মরচে ধরেছে, কয়েক জায়গায় ভেঙেও গিয়েছে। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তরফে সেতুর উপর বাঁশের সাঁকো বানিয়ে দেওয়া হলেও সেতু সারাইয়ের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দা গোবিন্দ সরকার জানান, সেতু সংস্কারের দাবি বহুবার স্থানীয় প্রশাসনকে জানালেও কোনও লাভ হয়নি। গ্রামের স্কুল পড়ুয়া ও কৃষকরা এই সেতু দিয়েই যাতায়াত করেন। বেহাল সেতু দিয়ে যাতায়াতে সমস্যায় পড়তে হচ্ছে সকলকে। প্রশাসনের কাছে দ্রুত সেতুটি সংস্কারের দাবি জানাই। 
Advertisement
এ বিষয়ে ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সার্জিনা খাতুন বিবি জানান, সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ