Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেহাল ভবানীগঞ্জ বাজার পরিদর্শন

বেহাল ভবানীগঞ্জ বাজার পরিদর্শন
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের ভবানীগঞ্জ বাজার দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। মাঝে মাঝেই বাজারের বহু পুরনো বিল্ডিংগুলি থেকে চাঙড় খসে পড়ে। অনেকে জখমও হয়েছেন। মাছ বাজারের ভিতরের পেভার ব্লকেরও বেহাল দশা। যা নিয়ে দীর্ঘদিন ধরেই ব্যবসায়ীরা সরব ছিলেন। কিন্তু কোনও সুরাহা হয়নি। কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজকুমার ঘোষ বলেন, কোচবিহার হেরিটেজ কমিটির চেয়ারম্যান জেলাশাসক। তাঁর নির্দেশে এদিন ভবানীগঞ্জ বাজার পরিদর্শন করেন জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা। কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সদস্যরা তাঁদের সবকিছু ঘুরিয়ে দেখান। আধিকারিকরা আশ্বস্ত করেছেন, সংস্কারের বিষয়ে রিপোর্ট তৈরি করে তাঁরা তা দ্রুত জমা করবেন ও কাজ শুরু হবে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ