নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সশস্ত্র চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে ভক্তিনগর থানার পুলিস। বুধবার গভীর রাতে পুলিস অভিযুক্তদের হায়দয়পাড়া মার্কেট চত্বর থেকে পাকড়াও করে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম অমিত শেরপা, জয়ন্ত রায়, রহিত শেরপা ও মনোজ রায়। স্থানীয় এলাকাতেই ধৃতদের বাড়ি। ধৃতদের কাছ থেকে লোহার রড, হাতুড়ি, স্ক্রু-ড্রাইভার প্রভৃতি উদ্ধার করা হয়েছে। পুলিসের সন্দেহ, সম্ভবত ডাকাতির উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল ওই দুষ্কৃতীরা। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।



