Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোজ্য তেলের দামের ডিসপ্লে বোর্ড নেই নতুন বাজারে

ভোজ্য তেলের দামের ডিসপ্লে বোর্ড নেই নতুন বাজারে
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি শহরের দু’টি বাজারে দু’রকম চিত্র। পুরাতন বাজারে বিভিন্ন ব্যবসায়ীরা ভোজ্য তেলের দামের বোর্ড টাঙিয়ে রেখেছেন। কিন্তু নতুন বাজারে অধিকাংশ দোকানেই ভোজ্য তেলের দামের ডেসপ্লে করা নেই। ময়নাগুড়িতে ভোজ্য তেলের দাম বৃদ্ধির অভিযোগ ওঠার পর বেশ কিছুদিন আগে প্রশাসন বাজারগুলিতে অভিযান চালায়। ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে ভোজ্য তেলের দাম দোকানে টাঙিয়ে রাখতে হবে। ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু বলেন, নতুন বাজারে আমরা অভিযানে নামব। নতুন বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সিদ্ধার্থ সরকার বলেন, আমরা ব্যবসায়ীদের জানিয়ে দিয়েছি। প্রশাসনের নির্দেশ সকলকে মানতে হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ