সংবাদদাতা, করণদিঘি: ডালখোলা আবগারি দপ্তর অভিযান চালিয়ে বিপুল ভেজাল মদ তৈরির কাঁচামাল উদ্ধার করল। দপ্তর সূত্রে খবর, ডালখোলা থানার সীমানন্দপুর এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে মদের এক হাজার খালি কাচের বোতল সহ ছিপি, লেবেল, ৭০ লিটার স্পিরিট, এক হাজার বোতল নকল মদ উদ্ধার হয়। ওই সামগ্রীর আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা বলে জানিয়েছে আবগারি দপ্তর।



