Bartaman Logo
১০ জুন, ২০২৬

ভাইপোকে দল থেকেই বহিষ্কার করলেন মায়াবতী

ভাইপোকে দল থেকেই বহিষ্কার করলেন মায়াবতী
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
লখনউ: ভাইপো আকাশ আনন্দকে একসময় নিজের রাজনৈতিক উত্তরসূরি ঘোষণা করেছিলেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী। রবিবার সেই আকাশ আনন্দকে দলের সব পদ থেকে সরিয়ে দিয়েছিলেন বুয়া। সোমবার আকাশের রাজনৈতিক ভাগ্যে আরও বিপর্যয় নেমে এল। আরও একধাপ এগিয়ে তাঁকে দল থেকেই তাড়িয়ে দিলেন বহেনজি। এক্স হ্যান্ডলে এই ঘোষণা করে মায়াবতী লিখেছেন, ‘শ্বশুর অশোক সিদ্ধার্থর মতোই আকাশ আনন্দকে বিএসপি থেকে বহিষ্কার করা হল। দল এবং বহুজন সমাজ আন্দোলনের স্বার্থেই এই সিদ্ধান্ত।’ 
Advertisement
মায়াবতীর সঙ্গে আকাশ আনন্দের সম্পর্ক বিভিন্ন সময় ওঠানামা করেছে। দলবিরোধী কাজের অভিযোগে গত বছর তাঁকে সাসপেন্ড করেন মায়াবতী। পরে আবার তাঁকে কাছে টেনে নেন। রবিবার ফের দলীয় বৈঠকে আকাশকে সব পদ থেকে ছেঁটে ফেলার কথা ঘোষণা করেন। বিএসপির গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় আহ্বায়কের পদ গুরুত্বপূর্ণ। সেই পদ থেকে আকাশকে ছেঁটে ভাই আনন্দ কুমারকে দলের জাতীয় আহ্বায়ক ঘোষণা করেন মায়াবতী।
Advertisement
সম্পর্কিত সংবাদ