Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

ফিচার ফোনেও এবার ইউপিআই পেমেন্টের সুযোগ আনছে ভিম

স্মার্ট ফোনের পাশাপাশি এবার সাধারণ ফিচার ফোনেও যাতে ভিম অ্যাপের মাধ্যমে ইউপিআই পেমেন্ট করা যায়, সেই পরিষেবা আনছে এনপিসিআই ভিম সার্ভিসেস লিমিটেড।

ফিচার ফোনেও এবার ইউপিআই  পেমেন্টের সুযোগ আনছে ভিম
  • ২১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্মার্ট ফোনের পাশাপাশি এবার সাধারণ ফিচার ফোনেও যাতে ভিম অ্যাপের মাধ্যমে ইউপিআই পেমেন্ট করা যায়, সেই পরিষেবা আনছে এনপিসিআই ভিম সার্ভিসেস লিমিটেড। বুধবার কলকাতায় এসে এমনটাই দাবি করেছেন সংস্থার এমডি ও সিইও ললিতা নটরাজ। তিনি বলেন, জিও-সহ আমরা তিন-চারটি মোবাইল বা ফোন  সংক্রান্ত যন্ত্রাংশ উৎপাদক সংস্থার সঙ্গে এই বিষয়ে আলোচনা চালাচ্ছি। শীঘ্রই ওই পরিষেবা আনা হবে। পাশাপাশি তিনি জানান, বিভিন্ন আর্থিক পরিষেবা প্রদান করতে একাধিক ব্যাংকের সঙ্গেও গাঁটছড়া বাড়তে চান তাঁরা। এক্ষেত্রে ভিমের প্রযুক্তি যাতে সংশ্লিষ্ট ব্যাংক ব্যবহার করতে পারে, সেই সুযোগও করে দেওয়া হবে। তিনি জানান, এই মুহূর্তে দেশের ইউপিআই ব্যবসায় তাঁদের ১ শতাংশ বাজার দখলে রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই হার ২ শতাংশ। ২০২৪-২৫ অর্থবর্ষের তুলনায় ২০২৫-২৬ অর্থবর্ষে লেনদেনের সংখ্যার হার ৩০০ শতাংশ বেড়েছে বলে দাবি করেন ললিতা নটরাজ। এনিয়ে তিনি বলেন, ২০২৫ সালের এপ্রিল মাসে যেখানে মাসিক লেনদেনের সংখ্যা ছিল ৫.৯৩ কোটি, তা ২০২৬ সালের মার্চ মাসে পৌঁছেছে ২১.৬ কোটিতে। প্রসঙ্গত, ২০১৬ সালে ভিম অ্যাপ চালু হলেও পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের পরিষেবা সংযুক্তি করে সম্পূর্ণ নতুন সংস্থা হিসাবে দেড় বছর আগে ব্যবসা চালু করে এনপিসিআই ভিম সার্ভিসেস লিমিটেড।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ