Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

ভাইবস-এর প্রদর্শনীতে সেজে উঠল আইসিসিআর

ভাইবস-এর প্রদর্শনীতে সেজে উঠল আইসিসিআর
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
চিত্রশিল্পী, ভাস্কর, চিত্রগ্রাহক ও স্থপতিদের নিয়ে ‘ভাইবস’-এর পথ চলা শুরু ২০২৩ সাল থেকে। সম্প্রতি আইসিসিআর কলকাতার বেঙ্গল আর্ট গ্যালারিতে তাদের দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হল। ২১ জন শিল্পী ও একজন ভাস্করের শিল্পকর্ম নিয়ে সেজেছিল এই প্রদর্শনী। উদ্বোধন করেন চিত্রশিল্পী বাদল পাল, স্থপতি বিমল কুণ্ডু ও চিত্র ইতিহাসবিদ প্রশান্ত দাঁ। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা-সহ বিভিন্ন জেলা এবং গোয়ালিয়র, দিল্লি, বিহার থেকে আসা ৩৬ জন শিল্পী ও একজন চিত্রগ্রাহক। মোট ৯৭টি ছবি ২টি স্থিরচিত্র জায়গা করে নিয়েছিল এই প্রদর্শনীতে। শিল্পী বাদল পাল, সুজিত কুমার ঘোষ, সমর বসাক, তপন বিশ্বাস, মৌপিয়া চক্রবর্তী, মহুয়া দাশ-সহ নানা শিল্পীর ছবি নজর কাড়ে শিল্পানুরাগীদের। দাগ কাটে বিহারের শিল্পী প্রহ্লাদ প্রসাদ, দেবযানী  ঘোষ, গোয়ালিয়রের শিল্পী ডঃ সুমিতা আয়ুব, দিল্লির ভাস্কর সিংহ ও বিমল সরকারের কাজও। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ