Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাগীরথীতে তলিয়ে যাওয়া বালকের দেহ উদ্ধার

ভাগীরথীতে তলিয়ে যাওয়া বালকের দেহ উদ্ধার
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: শান্তিপুরে স্নান করতে নেমে ভাগীরথীর জলে তলিয়ে যাওয়া দুই বালকের মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার হল। মৃতের নাম রাজদীপ দাস। সোমবার সকালে তার দেহ ভাসতে দেখা যায়। বিষয়টি স্থানীয় কয়েকজন মৎস্যজীবীর নজরে আসে। তারপরই দেহটি ডাঙায় নিয়ে আসা হয়। সেখানেই পরিবারের লোকজন রাজদীপকে শনাক্ত করেন। শান্তিপুর থানার পুলিস দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এখনও পর্যন্ত দ্বিতীয় নিখোঁজ বালকের কোনও সন্ধান মেলেনি। সোমবার সকাল থেকেই তল্লাশি অভিযান শুরু করে সিভিল ডিফেন্সের কর্মীরা। যদিও দ্বিতীয়জনের খোঁজ মেলেনি। প্রসঙ্গত, শনিবার শান্তিপুরের গান্ধী ঘাটে দুর্ঘটনাটি ঘটে। স্নান করতে নেমে তলিয়ে যায় ওই দুই বালক। সঙ্গে সঙ্গে শান্তিপুর থানার খবর দিলে পুলিস আসে। উদ্ধারকাজ চালানোর জন্য ডাকা হয় সিভিল ডিফেন্স এবং এনডিআরএফকে। অবশেষে সোমবার সকালে উদ্ধার হয় রাজদীপের দেহ।
Advertisement
সম্পর্কিত সংবাদ