Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাগীরথীতে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার

ভাগীরথীতে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাটোয়া: দু’দিন পর দাঁইহাটে ভাগীরথীতে তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ উদ্ধার হল। পুলিস জানিয়েছে, মৃতের নাম অর্ঘ্য সাহা(২২)। তাঁর বাড়ি দাঁইহাট শহরের ৭ নম্বর ওয়ার্ডে দেওয়ানগঞ্জ এলাকায়। উল্লেখ্য, গত বুধবার সকালে দাঁইহাটে ভাগীরথীতে স্নান করতে নেমে অর্ঘ্য ও তাঁর বন্ধু সুমন সাহা তলিয়ে যান। ওইদিন সুমনের মৃতদেহ পাওয়া গেলেও অর্ঘ্যকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে চর সাহাপুরে নৌকার মাঝিরা তাঁর দেহ ভাসতে দেখেনে। তাঁরাই মৃতদেহ উদ্ধার করে কাটোয়া থানায় খবর দেন। পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে। অর্ঘ্যর বাবা নান্টু সাহার কাপড়ের ব্যবসা রয়েছে। এদিন ছেলের মৃতদেহ দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। ছেলের মৃতদেহ দেখে মা জ্ঞান হারান। শোকস্তব্ধ গোটা এলাকা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ