সংবাদদাতা, বহরমপুর: বহরমপুরে ভাগীরথী নদীতে দু’টি ক্রুজ উদ্বোধন হল। বুধবার দুপুরে সেখানকার কৃষ্ণনাথ কলেজ ঘাটে ‘জলধারা’ প্রকল্পে দু’টি ক্রুজের উদ্বোধন করেন মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র। সেগুলি আপাতত পর্যটকদের নিয়ে বহরমপুর-লালবাগের মধ্যে যাতায়াত করবে। এছাড়া, বিভিন্ন অনুষ্ঠানে ঘণ্টা হিসেবে ভাড়া দেওয়া হবে। জেলাশাসক বলেন, বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে ক্রুজ বুকিং হবে। পুরো বিষয়টির তত্ত্বাবধানে থাকবেন সদর মহকুমা শাসক। আপাতত দু’টি ক্রুজ চালু করা হল। পরে আরও ক্রুজ ব্যবহার করা হবে।
Advertisement
প্রতিটি ক্রুজ চার ঘণ্টার জন্য ছয়হাজার টাকা হিসেবে ভাড়া দেওয়া হবে। জন্মদিন, বিবাহ, পিকনিক সহ যে কোনও অনুষ্ঠানে ভাড়া নেওয়া যাবে। এতে ৩০জন যাত্রীর বিনোদনের সমস্ত ব্যবস্থা থাকছে। আপাতত কৃষ্ণনাথ কলেজ ঘাট থেকে হাজারদুয়ারি হয়ে ওয়াসিফ মঞ্জিল অবধি যাতায়াত করবে।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে জেলাশাসক ছাড়া সদর মহকুমা শাসক শুভঙ্কর রায়, অতিরিক্ত জেলাশাসক, পরিবহণ আধিকারিক, বহরমপুরের বিডিও সহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রথমদিনের যাত্রার অভিজ্ঞতা জানালেন দীপান্বিতা চক্রবর্তী। তিনি বলেন, খুবই ভালো অভিজ্ঞতা হল।