Bartaman Logo
১০ জুন, ২০২৬

ভগীরথ নৃত্য উৎসব

ভগীরথ নৃত্য উৎসব
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নর্তেশ্বর কালচারাল সেন্টারের উদ্যোগে সম্প্রতি বেহালা শরৎ সদনে অনুষ্ঠিত হল ভগীরথ নৃত্য উৎসব ২০২৫। সহযোগিতায় ছিল ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক। অনুষ্ঠানের শুরুতে নর্তেশ্বর কালচারাল সেন্টারের প্রথম নিবেদন ছিল ওডিশি নৃত্য আঙ্গিকে নরসীমা-লক্ষ্মী-ধ্যানম। নর্তেশ্বরের কর্ণধার অধ্যাপিকা ড: পুষ্পিতা মুখোপাধ্যায় এই নৃত্য পরিচালনায় বিশেষ কৃতিত্বের দাবি রাখেন। নর্তেশ্বরের ছাত্রছাত্রীদের সমবেত এই ওডিশি নৃত্য সকলেই উপভোগ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড: স্বরূপ প্রসাদ ঘোষ, কলামণ্ডলম গুরু শঙ্কর নারায়ণন ও চিত্রগ্রাহক তরুণ বোস। অনুষ্ঠানে মণিপুরী নৃত্য পরিবেশন করেন ড: পুখরামবাম লীলাবতী দেবী। কথাকলি পরিবেশন করেন গুরু শঙ্কর নারায়ণন ও গুরু সুচেন্দ্রানাথন। অনুষ্ঠানে বিরল প্রতিভা পুরস্কারে সম্মানিত হলেন গুরু কলামণ্ডলমের শঙ্কর নারায়ণন। সমগ্র নৃত্য উৎসবের ভাবনায় ও পরিকল্পনায় ছিলেন অধ্যাপিকা ড: পুষ্পিতা মুখোপাধ্যায়। ব্যবস্থাপনায় ছিলেন সুময়ী মুখোপাধ্যায়।   
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ