Bartaman Logo
১০ জুন, ২০২৬

ভগবন্তের দিল্লির বাড়িতে তল্লাশি

ভগবন্তের দিল্লির বাড়িতে তল্লাশি
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের কাপুরথালা হাউসে তল্লাশি চালিয়েছে পুলিস। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী আতিশীর অভিযোগ, বিজেপির মদতে দিল্লি পুলিস এই কাজ করেছে। যদিও পুলিস ওই দাবি উড়িয়ে জানিয়েছে, এমন কোনও তল্লাশি হয়নি। এদিন দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগড়ে দিয়ে লিখেছেন, ‘অবৈধভাবে দিল্লি পুলিস পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে তল্লাশি চালিয়েছে। বিজেপি প্রকাশ্যে সকলকে টাকা, জুতো দিচ্ছে। এগুলো কারও চোখে পড়ছে না। তার বদলে নির্বাচিত মুখ্যমন্ত্রীর বাড়িতে হানা দেওয়া হচ্ছে।’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ৫ ফেব্রুয়ারি সাধারণ মানুষ এর জবাব দেবেন। অভিযোগ উড়িয়ে পুলিস অবশ্য জানিয়েছে, সি-ভিজিল পোর্টালের মাধ্যমে একটি অভিযোগ পেয়েছিলেন রিটার্নিং অফিসার (নয়াদিল্লির জেলাশাসক)। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ