Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভগবানপুরের অনাথ আশ্রমে গণবিবাহের আসর

ভগবানপুরের অনাথ আশ্রমে গণবিবাহের আসর
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: রবিবার ফাল্গুনের সন্ধ্যায় গণবিবাহের আসরে নতুন জীবনে পা রাখলেন ১১জন দম্পতি। এদিন ভগবানপুর-২ ব্লকের পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমের উদ্যোগে গণবিবাহ অনুষ্ঠানে সাতপাকে বাঁধা পড়লেন তাঁরা। প্রতিবছরই আশ্রমে গণবিবাহের আসর বসে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। আশ্রম কন্যাদের কেউ বিবাহযোগ্যা হলে তাঁদের বিয়ের ব্যবস্থা করা হয়। এবছর টুম্পা ও মাধবীর বিয়ে দিলেন তাঁদের পালকপিতা বলরাম করণ। বিয়েতে সোনার গয়না, আসবাবপত্র, সাইকেল, পালঙ্ক প্রভৃতি দানসামগ্রী হিসেবে তুলে দিয়েছেন তিনি। শুধু দুই আশ্রম কন্যাই নয়, বীরভূমের প্রত্যন্ত আদিবাসী এলাকা এবং বাইরের সব মিলিয়ে ১১জন মেয়ের বিয়ের ব্যবস্থা করেছেন বলরামবাবু। পাত্র বিভিন্ন এলাকার বাসিন্দা। একটি সংস্থার সহযোগিতায় এদিন গণবিবাহের আসর বসে। এদিন উপস্থিত ছিলেন কাঁথির মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য, বিডিও নৃপেন বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সকলে নবদম্পতিদের আশীর্বাদ করেন। আশ্রমের অন্যান্য আবাসিক এবং প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সকলেই এই গণবিবাহ অনুষ্ঠান ঘিরে মেতে ওঠেন। বলরামবাবু বলেন, আশ্রম কন্যাদের পাত্রস্থ এবং চারহাত এক করে দিতে পেরে আমরা খুশি। যদিও তাদের বিদায় দিতে বুকটা ফেটে যাচ্ছে। কিন্তু সবকিছু মেনে নিতে হবে। ওরা বড় হয়েছে। ওদের দাম্পত্য জীবন সুখের হোক। মঙ্গলময় হোক। গণবিবাহকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ