সংবাদদাতা, কাঁথি: ভগবানপুর থানার মির্জাপুর এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। পুলিস জানিয়েছে, মৃতের নাম সহদেব মাইতি(৩০)। বৃহস্পতিবার রাতে বাড়িতেই তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিস প্রাথমিকভাবে জানতে পারে, ওই যুবকের প্রচুর টাকা ধারদেনা হয়ে হয়েছিল। দেনা শোধ করতে না পেরে সমস্যায় ছিলেন। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।



