Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভগবানপুরে সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল

ভগবানপুরে সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: ভগবানপুরের শটুপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে জয়ী হল তৃণমূল। শুক্রবার এই সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে ১২টি আসনের মধ্যে তৃণমূল পায় ৯টি এবং বিজেপির দখল করে ৩টি আসন। দীর্ঘদিন এই সমিতির নির্বাচন হয়নি। প্রশাসক নিযুক্ত ছিলেন। এদিনের নির্বাচনকে ঘিরে এলাকায় গত কয়েকদিন ধরে রাজনৈতিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো। নির্বাচন শেষে ফলাফলে দেখা যায়, বিরোধী বিজেপিকে পর্যুদস্ত করে জয়ী হয়েছে তৃণমূল। জয়ের পর মিষ্টিমুখ ও আবির খেলায় মেতে ওঠেন দলের নেতা-কর্মীরা। ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদ সদস্য রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, তৃণমূলই যে শেষ কথা আবারও প্রমাণিত হল। আমরা জয়ী প্রার্থী ও ভোটারদের বিশেষভাবে অভিনন্দন জানিয়েছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ