সংবাদদাতা, কাঁথি: ভগবানপুরের বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের দ্বারিকাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে বিপুল জয় পেল তৃণমূল। শুক্রবার কড়া পুলিসি নিরাপত্তার মধ্যে নির্বাচন হয়। নির্বিঘ্নেই ভোটপর্ব শেষ হয়। বিজেপিকে পর্যুদস্ত করে ন’টি আসনের সবক’টিতেই তৃণমূল প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন। জয়ের পরই এলাকায় বিজয় মিছিল বের হয়। বিজয়োল্লাসে মেতে ওঠেন দলের নেতা-কর্মীরা।
Advertisement
ব্লক তৃণমূল সভাপতি রবিন মণ্ডল ও পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপসুন্দর পণ্ডা বলেন, এই জয় প্রমাণ করে মানুষ অন্য কোনও দল নয়, তৃণমূলের সঙ্গেই রয়েছেন। মানুষ উন্নয়ন ও শান্তির পক্ষেই রায় দিয়েছেন। ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, তৃণমূল দখলের রাজনীতি করতে ব্যস্ত। এখানকার সমবায় সমিতিতেও তেমন হয়েছে। তবে একটা সমবায়ের ফলাফল দলে কোনও প্রভাব ফেলবে না।



