Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভগবানপুরে প্রাচীন কিশোরা জিউ মন্দিরে রাস উৎসব শুরু

ভগবানপুরে প্রাচীন কিশোরা জিউ মন্দিরে রাস উৎসব শুরু
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি: ভগবানপুর-১ ব্লকের তাঙ্গুড়িয়া গ্রামে প্রাচীন রাস উৎসবের সূচনা হল বৃহস্পতিবার। বর্ণাঢ্য প্রভাতফেরির মাধ্যমে উৎসবের সূচনা করেন গ্রামবাসীরা। প্রায় তিনশো বছর আগে গ্রামে কিশোরা জিউর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সুজামুঠ্যার জমিদার। সেই থেকে মন্দির প্রাঙ্গনে রাস উৎসবের প্রচলন। বর্তমানে গ্রামবাসীরা একটি কমিটি গড়ে মন্দিরের পরিচালনা থেকে শুরু করে প্রতি বছর উৎসব পালন করেন। কমিটির তরফে কার্তিকচন্দ্র কর, অবসরপ্রাপ্ত শিক্ষক বিনয়কুমার দে, সুকুমার দে, সুখেন রায় এবং পঞ্চায়েত সদস্য রতন দোলইরা জানিয়েছেন, এক সপ্তাহ ধরে চলবে অনুষ্ঠান। উদ্বোধনের দিন রাধা-কৃষ্ণের লীলাকীর্তন পরিবেশন করবেন হরিসেবা সম্প্রদায়। গ্রামের ছেলে মেয়েদের খেলাধুলোর প্রতি আকর্ষণ বাড়াতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়াও প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে মন্দির প্রাঙ্গনে। শনিবার রাতে হবে মহোৎসব। আশপাশের তিন-চারটে গ্রামের মানুষকে মহাপ্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, সভ্যতা ঘাতক শব্দদানব ডি জে বক্সের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারও করা হবে উৎসব প্রাঙ্গন থেকে। রাস কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন, সমাজের শুভবুদ্ধি মানুষজন।
Advertisement
সম্পর্কিত সংবাদ